শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফ্রেন্ড’স সোসাইটির সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৮-২৭ ০৯:৪৩:১০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়,সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটির
আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৩ খ্রি: জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটি’র সভাপতি
সভাপতি আইয়ুব আলী’র সভাপতিত্বে ও সহ-সভাপতি ফখরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্নায় প্রধান অতিথি ছিলেন কবিরহাট আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ মডেল কেজি স্কুলের শিক্ষক মোশাররফ হোসেন, বামনী আসিরিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মিজানুর রহমান,এ্যাডভোকেট আতাউর রহমান জিল্লু, এ্যাডভোকেট হেফজুল বাহার, সমাজসেবক মো: নূর উদ্দিন নুর্মিন, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা’র শিক্ষক মাওলানা আলমগীর হোসেন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটি’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ রুবেল।

 


এ জাতীয় আরো খবর