সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

কোনো সংকট না থাকায় এবার যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষে বই পৌঁছে যাবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৫ ২২:৪৭:৪৭

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, কোনো সংকট না থাকায় এবার যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষে বই পৌঁছে যাবে।  
দীপু মনি বলেছেন, গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই। ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে। আশা করছি আগামী শিক্ষাবর্ষে যথা সময়ে সব বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে এবং জানুয়ারির ১ তারিখে আমরা বই উৎসব করতে পারব।
শিক্ষামন্ত্রী বলেন, সাফল্যের সঙ্গে একটানা গত প্রায় ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করে আসছে। তার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়া, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, দেশের মান-মর্যাদা বাড়ানো, প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নত হয়েছি এবং আমরা একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি। এখন আমাদের উন্নত দেশ গঠনের সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।


এ জাতীয় আরো খবর