মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কুয়েটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শোকাবহ আগস্ট স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-০৮-২৫ ১৭:৩২:৪১

২৪ আগস্ট, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বাঙ্গালির ইতিহাসের চিরকলঙ্কের আগস্ট স্মরণে “মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটিপ্রাণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ এর আয়োজনে ২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিই বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকরামুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাকলাইন আফ্রিদী দুর্জয়।
 

 


এ জাতীয় আরো খবর