শুক্রবার, মে ১, ২০২৬

নবীর শান নিয়ে যারা কটুক্তি করে তাদের পড়ালেখা কম-মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল লতিফ

  • আব্দুর রহমান
  • ২০২৫-০৯-১৩ ১৮:২৬:০৩

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দারুন্নাজাত কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল লতিফ। তিনি তার বক্তব্য বলেন,  আখেরি নবীর আগমনে পুরো জগৎ খুশি। সেখানে নবীর আগমনে আমরা বেজার হব কেন ? নবীর আগমনী বার্তা সকল নবী-রাসূলই দিয়ে গেছেন। আর এই আগমনকেই মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম বলে উদযাপন করা হয়। তিনি আরো বলেন, যারা মাযহাব মানেনা তারাই কেবল মিলাদুন্নবীর বিরোধিতা করে। আর এই বিরোধিতা করতে গিয়ে তাদের ঈমান হরণ হয়ে যায়। নবীর নামে তাজিম করা এবং নবীকে ভালোবাসার নামেই হলো ঈমান। যারা আশেকে রাসুল তারা কখনোই নবীর আদর্শের বিরোধিতা করে না। নবীর শান নিয়ে যারা কটুক্তি করে তাদের পড়ালেখা কম। নবীর শান মান বুঝতে আরো বেশি পড়াশোনা করতে হবে।
চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাহাদী হাসান, চাঁদপুর সরকারি কলেজের সরকারি অধ্যাপক মাওলানা মোঃ আল আমিন ও কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বাবর বেপারী ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর ফেমাস স্পেলাইজ হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ ইউনুস, বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোঃ কাজী ফজলুল কবির পাটওয়ারী প্রমুখ। 
দীনিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক শেখ মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করেন এবং  মিলাদ-কিয়াম করেন দীনিয়া মাদ্রাসার  জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশন দলের সদস্যরা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন ছারছীনা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা বোরহান উদ্দিন সালেহী।সেমিনারে বিপুল পরিমাণ মুসল্লিদের সমাগম ঘটে। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর