সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৬০ মন্ডপে শারদীয় দূর্গাপূজা,গুজব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হূঁশিয়ারী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১১ ০৯:২০:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন  শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভায় জানানো হয়, জেলায় এবার ৫ উপজেলা ও ৪ পৌরসভা মিলিয়ে ১৬০টি মন্দিরের মন্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬১,শিবগঞ্জে ৪৮,গোমস্তাপুরে ৩২,নাচোলে ১৬ ও ভোলাহাট উপজেলায় ৩টি মন্দিরে পুজা অনুষ্ঠিত হবে। পুজা নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম বা  কোনভাবে কোনরুপ গুজব সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সভায় হঁশিয়ারি দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে  ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজা রেখে পুজা উদযাপনে সহযোগিতার জন্য জেলাবাসীর প্রতি আহব্বান জানানো হয়েছে সভা থেকে।
সভায় আরও জানানো হয়,আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পুজা উদযাপন উপলক্ষে ইইতমেধ্য নেয়া হয়েছে  বিভিন্ন প্রস্তুতি। প্রতি মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক সহ  বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা  কয়েক ধাপের নিরাপত্তা  ও শৃঙ্খলা রক্ষার প্রস্তুতিও নিয়েছে।  সীমান্ত এলাকার মন্ডপগুলোতে নিরাপত্তায় বিজিবি অতিরিক্ত নজরদারি বজায় রাখবে। সভায় মন্পগুলোর বিদ্যুৎ,পানি সরবরাহ,যানবাহন নিয়ন্ত্রণ,অগ্নি নির্বাপণ ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।  
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল করিম,৫৩বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ৫৯বিজিবি অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান,সদর ইউএনও নুরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প অধিনায়ক স্খোয়াড্রন লীডার মারুফ হোসেন খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা আনসার কমান্ড্যান্ট আরিফুর রহমান, ফায়ার সার্র্ভিস উপ সহকারী পরিচালক মাহবুবুর রহমান,জেলা আইনজীবী সমিতি সভাপতি মু. ইসাহাক,পিপি আব্দুল ওদুদ, জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সম্পাদক দিলীপ রায় সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। সভায় সেনাবাহিনী ও ১৬ বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। 


এ জাতীয় আরো খবর