চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দোৎসবের মধ্যে দিয়ে আলোচনা সভা ও বন্যার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) সকালে জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার,জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন,জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাার্জী ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়।
অনুষ্ঠানে ভগবান কৃষ্ণকে নিয়ে বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষক জয় কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল।
পরে দুপুর ১২টায় মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্ঝলণ করে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন অতিথিগণ। শোভাযত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে আবারও মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দির থেকে আসা ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন। অনেকের হাতেই শোভা পায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। শিশু-কিশোরদের কয়েকটি জুটি অংশ নেয় রাধা-কৃষ্ণের বেশে। অনুষ্ঠান শেষে বিভিন্ন সাজে সজ্জিতদের পুরস্কৃত করা হয়।