বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৭ ০৯:০৯:২৫

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী রয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৯টি বোর্ডে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিমে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরিতে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছে। 
এদিকে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং সারাদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ১০দিন পিছিয়ে শুরু হবে ২৭ আগস্ট। চলতি বছর আইসিটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। একটানা পরীক্ষা চলবে বেলা একটা পর্যন্ত।


এ জাতীয় আরো খবর