পড়েনা তার পায়ের চিহ্ন তবু তাকে দেখি
তারই সুরে সুর মিলিয়ে কাব্য ও গান লেখি।।
তারই দেয়া অঞ্জলিতে মন যে ভরে ছন্দগীতে
রবির আলোয় রূপ ঝলমল মায়ামৃগ একি।।
সোনার তরী বয়ে চলে নদীর বুকে কলকলে
রবি বিহীন কবিতা গান কেবল যেন মেকী।।
সাদা পাখার বলাকারা আনন্দে হয় পাগলপারা
কাব্যকথার ঝর্ণাধারা নাচায় এ মন সে কী।।