মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বা সু মৈ ত্র

  • বন্ধুতা
  • ২০২৩-০৮-০৭ ১৩:৫২:২১

প্রশ্ন যদি করো আমায়
বন্ধুতা কারে কয়
বলবো আমি শোন তবে
যে বিপদে পাশে রয়।

আবার যদি প্রশ্ন করো
বন্ধুতা কীভাবে হয়
বলবো আবার শোন তবে
মনে মনে এক মন যদি হয়।

তোমার মনে আমার মনে
কী আছে তা-কি জানি?
এখানেইতো বন্ধুতা হবে
হৃদয়ের বার্তা যদি মানি।

মন বুঝতে সময় লাগে না
জটিল যদি সে না হয়
প্রথম দেখাতেই ভালো লাগে
পরিনতি ভালোবাসায়।

মনের কথা খুলে বলা
একটু খানি খুনসুটি
হৃদয়ের কষ্ট নিবৃত্ত হয়
হয়ে যায় পরস্পর জুটি।

দীর্ঘ জীবনের পরিক্রমায়
সফলতা ব্যর্থতা যতো
সব কিছু আজ মিলেমিশে
বন্ধুতার কাছে নত।

প্রথম দেখা প্রথম কথা
প্রথম ভাব বিনিময়
এতেই যেন মনে হয়
কতো দিনের পরিচয়।

বিশ্বাস আস্থা আর নির্ভাবনায়
মিলেছি একই গন্তব্যে
এতোটুকু যেন ভঙ্গ না হয়
জীবনের বাকী ভবিতব্যে।।


এ জাতীয় আরো খবর