সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

রোষ

  • অর্চনা মালাকার
  • ২০২৩-০৮-০৪ ০০:৪০:২৬

নদীর রোষে দু'কূল ভাঙে
নারীর রোষে সংসার,
অর্থের রোষে বিবেক নষ্ট 
পুড়ে সব ছারখার।

প্রেমের রোষে দগ্ধ হৃদয়
কুলবালার নষ্ট কুল,
সন্দেহ রোষে ধ্বংস জীবন 
কোরো নাকে ভুল।

মিথ্যার রোষে দুঃখ বাড়ে
ঝরে চোখের জল,
সুখ-শান্তি পালায় দূরে
জীবন রসাতল।


এ জাতীয় আরো খবর