মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বলিনি তোমায় জীবনের মানে

  • মোশাহেদ চৌধুরী
  • ২০২৩-০৮-০৪ ০০:৩৭:৪৫

আমি দেখিনি শুনিনি, বুঝিনি তোমার ব্যাকুলতা
আমি খুঁজিনি অবুঝ মনের না বলা যত কথা।।
আমি অষ্টপ্রহর শূন্য আকাশে উড়াই রঙিন ঘুড়ি 
জানিনা কখন কে যে করেছে আমার মনটি চুরি।
বিভোর এ' মন বৃষ্টির মতো কেন যে কান্নারতা।।
আমি বলিনি তোমায় জীবনের মানে কোথায় কেমন হয়
শুধু জীবন দিয়ে একটা জীবন করতে চেয়েছি জয়।
তবু ভালো লাগে দু’চোখে তোমার সুনসান নীরবতা।।
আমি তো সেই কবেই শুনেছি তুমি যে হয়েছো পাখি 
অস্তাচলের ওপারে ওড়ো---করোনা তো ডাকাডাকি। 
আমি জেনে গেছি তুমি সুখে আছো---নও আর আশাহতা।

 


এ জাতীয় আরো খবর