রবিবার, মে ৩, ২০২৬

কালের হিসেব

  • মাহবুব শওকত
  • ২০২৩-০৮-০২ ০৬:০২:০২

আমায় নিয়ে হাসছো কেন বৌমা?
আমিও যে বৌ ছিলুম, জানো কি সেটা ?
 
চুলে বিনুনী করে, সুগন্ধি পাউডার মেখে মুখে,
খগেনের দোকানের লাল লিপিস্টিক ঠোটে মেখে..
ছাপা কাপড়ের ফ্রেলওয়ালা জামা পড়ে, 
অপেক্ষা করতুম তার জন্যে লাল পেড়ে শাড়ী পেঁচিয়ে।
 
পান চিবুলে ঠোট লাল হয়ে যেত যে,
হাসলে না  টোল পড়তো দু'গালে।
পায়ে নুপূর আর মাজায় দিতুম বিছে,
হাসলিটা গলায় দিয়ে চাবি ঝুলাতাম পিছে। 

চাঁদনী রাতে ঘাটে যেতুম কলশি নিয়ে কাকে,
সইকে তবে বিদায় দিতুম বাশ বাগানের বাঁকে।
এ গাঁ থেকে ও গাঁ  যেতুম  ভোঁ মেরে শ্বাসে,
সেসব কথা মনে হলে এখনো হাস আসে। 

বৌমা !  ও বৌমা !  তুমিও যে শাশুড়ি হবে,
কপালেতে কুঁচকানি আর চুলেতে পাক ধরবে।
গায়ের বল কমে যাবে,  চোখেতে ঝাপসা দেখবে,
কোমরে আর হাটুতে ব্যথা হবে, খুকখুক কাশি দিবে। 

একভাবে কাটেনা বৌমা, যে কারোরই দিন,
কখোনই কোন কাজ কর না সীমাহীন।


এ জাতীয় আরো খবর