রবিবার, মে ৩, ২০২৬

গাঁও গেরামের কথা

  • তাসলিমা খায়রুন
  • ২০২৩-০৮-০২ ০০:৫৫:১১

ফুরি আমার ডাঙ্গর অইছে,
মনো কত কতা উডে,
ফুরির কফালো জানি,
কেমুন জামাই জোডে,।

কইলজাত কইরা ফালছি ফুরি,
কেমনে করাম পর,
কেমনে দেয়াম পরের ঘরো,
কেমুন পরে ঘর,।

বুহের ভিতর কইলজা থাহে,
চামড়া কাটলোঐ বেতা
কইলজা কাইট্টা নিবো পরে,
অহনঐ গুরে মাতা,।

ফুরির বাপে কয়না কতা,
থাহে চুপচাপ, 
আমিতো জানি, ফুরির চিন্তায়,
হজাগ কাডায় রাইত,।

কতলা টেকা ভাঙ্গন লাগবো,
আছেনি এমুন কামাই,
ঘড়ি সাইকেল দেওন লাগবো,
আনতো বালা জামাই,।

নগদ টেকাও দেওন লাগে,
বালা ঘর চাইলে,
সবই দিতাম, যেমনে ফারি,
বালা পোলা পাইলে,।

ফুরিও আমার গুনের অনেক,
কইনা কতা বড়ো,
আন্দার ঘর আলো হইবো,
জেতে নিবো ঘরো,।

তুলছি দুই হাত আল্লাহর ধারো,
কবুল করো তুমি,
আমার ফুরিরে শান্তি দিও, 
তুমি অন্তর্যামী,।।।।।


এ জাতীয় আরো খবর