সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

অতঃপর একা

  • মোঃ ফজলুল হক
  • ২০২৩-০৮-০১ ১৩:৪৭:৪০

স্টেশন পাড়ায় হৈচৈ 
গাড়ি এসে দাঁড়ালো প্লাটফর্মে;
আমিও উদ্যত
পুরাতন গৃহকোণ ভেঙে নতুনের পথে,
পশ্চাতে থেকে গেলো অমিমাংসিত অনেক কারণ।
দেখা হলো ওঠা-নামার ব্যস্ত সময়ে,
ওছিলো রবীন্দ্রনাথের মহামায়ার মতো কাঁচা সোনার প্রতিমাতুল্য,
শরতের রোদের মতো দীপ্ত ও নীরব-
কিছুটা বদলে গেছে সময়ের অমোঘ নিয়মে,
তবুও যেনো লাবণ্য-প্রভা ছেয়ে আছে ভাঙা চাঁদের শরীরের মতো,
এখনো কাছে পাবার মৌন কোলাহলে
নড়ে ওঠে মনের ভুবন।
হাসির আড়ালে লুকালো দীর্ঘশ্বাস
চোখের কোণে জড়োসড়ো প্রত্যাশার ভাঙাভাঙা ছবি,
যেনো নিভু নিভু প্রদীপের পাণ্ডবর্ণ ছায়া।
রুপে নেই দারিদ্রের ছাপ
দুচোখে এঁকেছে ধূসর বসন্ত-কাজল,
আজও যেনো মুখোমুখি কৃষ্ণচূড়া পথে 
জোছনার বেপরোয়া আলোয়।
ট্রেন ছেড়ে দিলো....
শ্রাবণ মেঘের মতো দীর্ঘশ্বাসগুলো পুঞ্জিভূত হলো মনের অতল গহীনে।


এ জাতীয় আরো খবর