অনেক দেখার বোঝার অভিজ্ঞতায়
মানুষ আসলে শান্ত হয়ে যায়।
যে শান্ত হয়না,
তার দেখার দৃষ্টি তৈরী হয়না বলেই,
সে আরো আরো আরোতে অস্হির।
যখন বিশালতা তোমাকে ছুঁয়ে ফ্যালে
স্বপ্ন তখনই পিছু ছোটে,
সে স্বপ্ন সফলতার দিকে নিয়ে যায়।
আর বিশালতার অর্থ যখন,
ছোট হয়ে আসে,
তখন স্বপ্ন আড়াল হতে থাকে,
তুমি পিছনে পড়ে থাকো,
তখনই লোভই তোমাকে গ্রাস করে।
তুমি বুঝতে পারোনা,
তার পিছনেই তুমি ছুটতে থাকো।
ভালো থাকা ভালো রাখার মানে
লোভ নয়,ঈর্ষা নয়।
তোমার সফল মনকে জাগ্রত করো,
স্বস্তিতে ফিরে আসো।
অনেক অভিজ্ঞতার জ্ঞান চর্চায় স্বস্তি খোঁজো
নিজেও ভালো থাকবে
সম্মানও ঠিক থাকবে
চাহিদাও কমবে
ভালোবাসার জগতটা শান্ত হবে,
আসলে খুব বেশী কিছু লাগেনা,
ভালো থাকার চাওয়াতে।
ভেবো, আমরা তো ভাবি কম
অন্যকে দেখি বেশী…
তাইনা!