সন্দেহ যার বাতিক
যতই সে হোক নামি-দামি
তার সাথে আর নাই রে আমি
বললো ডেকে আতিক।
আমি বলি শোন---
ঐ যে বনের পথের শেষে
সুনীল আকাশ যেথায় মেশে
সেইখানেই বাস করে
মেঘবালিকার বোন।
পরনে তার মেঘের শাড়ি
বলিস যদি ডাকতে পারি
যদিও তার দু-চোখ জুড়ে
জ্বলছে হুতাশন।
বললো, আরে দুর্ !
দেখ চেয়ে তুই আকাশ তলে
আমার সাথে খেলবে বলে
পাখির ডানায় উড়ে আসে
বিলাসী রোদ্দুর।
আতিক বলে মেঘবালিকার
বোনের দেশে যাবো না আর
সন্দেহ তোর কণ্ঠে থাকুক
হয়ে সপ্তসুর।