তুমি? তুমি আমার কাছে সুখ নামক কষ্ট,
তাই তো তুমি আমার দেয়া দহনে অতিষ্ঠ।
আমি নিরুপায়, আমি নষ্ট, আমি পথভ্রষ্ট।
আমি হন্তদন্ত, আমি অশান্ত, আমি ক্লান্ত,
তুমি সাগর, খুঁজে পাই না তোমার শেষ প্রান্ত।
আমি পথহারা নাবিক, আমি দিগভ্রান্ত।
তুমি প্রহেলিকা , তুমি আলেয়ার আলো,
আকাশসম মিছে মায়া,বেসেছি আমি ভালো।
আমি দেখেছি আঁধার, দেখেছি আঁধারের কালো।
আমি গুরুত্বহীন,সম্পর্কবিহীন এক সম্পর্ক,
আমার অযোগ্য,অযথা অযাচিত ধূসর বিতর্ক।
অশোভন মন্তব্যের শেষে, আমি অসতর্ক।
ভুল আত্মীয়ের হেলায় ফেলা এক মুহূর্ত,
পোড় বাড়ির শেওলার মতো ছিল বাঁচার শর্ত।
বিশুদ্ধ জল ধারণ করে, জনহীন জমজমের গর্ত।
তোমার কাছে আমি নই কোনো ভাবেই যথার্থ,
নীড় হারা বুনো পাখি হয়েছি, আমি ব্যর্থ।
তোমার সান্নিধ্যকালের জন্য যেন কৃতার্থ।
তুচ্ছতাচ্ছিল্যের সেই বেড়ে ওঠা বুনোফুলে,
তার নয়ন- মনের বন্ধ কপাটটি দেখবে খুলে।
মন বলে, টবে লালিত ফুল, জন্মেছে সে ভুলে।