সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

অস্ফুট

  • ফেরদৌস জান্নাতুল
  • ২০২৩-০৭-২৭ ০৮:৪৫:০৫

কথা থাকে হয়ত-অনেককিছু
বেলাশেষে হতবিহ্বল ঠাঁয় দাঁড়িয়ে থাকা
উল্লসিত হৃদয় হতে শব্দ কুড়াতে।

মানুষ আভাবিলাসী
কোমল পদ্মের মতো চাহনি তুলে 
বুকে আঁকে নোঙরের ছবিখানি।

জানালাটা আজ খোলা হয়নি
ঘুম ভাঙানো শালিখটির ডাক নেই, চঞ্চলতা নেই-তবু 
পৃথিবীসুদ্ধ মানুষ জাগে; খঞ্জনিতে রং লাগায়,
সুন্দর চিরে চিরে দেখে-কোন রঙে প্রাণ ভরে।

কথা তখন‌ও থাকে, অনেককিছুই-গূঢ় কথায় বৃষ্টিরা ভাব জাগায়।
আবারো গৃহে ফেরে শালিখটি
অভিসার শেষে, শব্দ কুড়াতে।
 


এ জাতীয় আরো খবর