সকাল বেলা রাখাল রাজা
ঘাস কাটে মাঠে,
কাঁধে তুলে ঘাসের ঝুলি
বেঁচে নিয়ে হাঁটে।
ঘাস বেঁচে রাখাল রাজা
কিনে সুতোর জাল,
নদীর জলে ধরবে মাছ
টেংরা পুঁটি বোয়াল।
মাছ বেঁচে একদিন রাখাল
কিনবে গরু হাঁটে,
গরু দিয়ে হালচাষ করে
ফসল বুনে মাঠে।
সোনার ফসল আসবে ঘরে
থাকবে মহা সুখে,
অভাব যেন থাকবে না আর
সোনার হাসি মুখে।
ফসল বেঁচে রাখাল রাজা
বানাবে ঘর বাড়ি,
বউয়ের জন্য কিনবে হার
মায়ের জন্য শাড়ী।