মঙ্গলবার, মে ২৬, ২০২৬

পাচার হওয়া কিশোরকে দেশে ফেরত পাঠালো ভারত

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-০৪ ১৪:১৭:১৬

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া এক কিশোরকে দেড় বছর পর দেশে হস্তান্তর করেছে ভারত সরকার।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা কিশোর আরাফাত হোসেন (১৭) চট্টগ্রামের সাতকানিয়া থানার ফারুক আহম্মেদের ছেলে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে বোম্বায় পাচার হয়। পরে বোম্বাই পুলিশ তাকে আটক করলে দেড় বছর জেল খাটে। পরবর্তীকালে বোম্বায়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে আজ তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে। তারা বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের জন্য তাকে কোয়ারান্টিনে রেখেছে।


এ জাতীয় আরো খবর