মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বাস খাদে পড়ে সুনামগঞ্জে যুবক নিহত

  • সুনামগঞ্জ প্রতিনিধি:
  • ২০২১-০৬-০৪ ১৪:০৬:২৪

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামের কাছে শুক্রবার বেলা আড়াইটার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে দিরাই থেকে বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামের কাছে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


এ জাতীয় আরো খবর