বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

সাংবাদিক গাজী মাকুলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৮-১১ ১১:২৪:৪৮

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক মানবজমিন পত্রিকার  ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দিন এর সুস্থতা কামনা করে বাদ জুম্মা গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবুল বাশার জিহাদী। সাংবাদিক গাজী মাকুল গত ৩ জুলাই হঠাৎ করে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে শিরোমনি দি গ্রেট হসপিটালে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে পরীক্ষা নিরীক্ষা করে পিত্তথলীতে পাথর ধরা পড়ে। পরবর্তীতে ৪ জুলাই খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ইনফেকশন ধরা পড়ে। গত ১২ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার  পিত্তথলির অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি রয়েছেন। 

 


এ জাতীয় আরো খবর