শা হ ম তি ন টি পু

  • বালাইষাট
  • ২০২৪-১১-১৭ ২৩:১৮:৫৪
image

নিকষ অন্ধকারে আলোর পিন্ড দেখতে পেয়ে 
সেদিন উৎফুল্ল হয়েছিলো মানুষেরা
সেটিই এখন আবার আঁধারে ফিরিতে ব্যকুল

তুমি এসেছিলে তাই 
     আকাশ পাহাড় নদী 
              বাতাসে বাতাসে 
                    সুরের মূর্ছনা তুলেছিলো 

মনের আগল উন্মুখ ছিলো যাদের 
তারাই কেবল সে তরঙ্গে ভেসেছিলো

তাদের ভেবে ভেবে মানস সংবেদে
আজ আমি দিশেহারা ভীষণ 
আমার মনের সকল বুদবুদ রণন
            তোলে প্রক্ষেপণ তোলে ঝড়
 
বেসামাল সমুদ্রে কে ধরিবে হাল
ওহ ভাই মাঝি সামাল সামাল
উল্টো দিকে বইছে আজ 
            গগন মাঝির নাওরে
                ও মাঝি বাইয়া যাওরে...