রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি, অপহরণ করা হয়েছে শিশুকেও

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৫ ২১:৪৫:১৩
image

শুক্রবার রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাটের পর ডাকাতরা গৃহকর্ত্রীর দুধের শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে। সকালে এ ঘটনার পর ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। 
পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতেরা ভুক্তভোগীদের মালামালের পাশাপাশি এটি দুধের বাচ্চা নিয়ে গিয়েছে। 
তিনি বলেন, শিশুটির মা সরকারি চাকরি করেন। তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এক সপ্তাহে আগে একজন মহিলাকে সাবলেট হিসেবে ভাড়া দেয়া হয়। সেই সাবলেট মহিলাটি গতকাল ভাড়া বাসায় উঠে। আজ সকালে ডাকাতির ঘটনা ঘটার পর থেকে সেই সাবলেট হিসেবে ওঠা মহিলাটিও আর পাওয়া যাচ্ছে না। 
এমনকি সেই মহিলার দেয়া জাতীয় পরিচয়পত্র ও নাম-ঠিকানা যেসব তথ্যাদি দেয়া হয়েছে তা সব ভুল। তবে সাবলেট হিসেবে মহিলাকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। তাকে পাওয়া গেলে হয়ত দুর্র্ধর্ষ এই ঘটনার উৎখাত হবে।