ন ন্দি নী আ র জু

  • টলমল বিষাদ
  • ২০২৪-১১-১৫ ১৩:৩০:৫০
image

সে-পথ হারায় পথের আড়ালে জীবনের পায়ে পায়ে
রাখাল ধুলোয় বিরহী গানের মূর্ছনা ছড়ায়ে।

ক্লান্ত মনে ব্যথার দুপুর ফিরে এসে অগোচরে,
যাযাবর মেঘে স্মরণিকা লেখে সকরুণ অবসরে।

পথিক ভোলার একতারাটি বিশদ স্মৃতির ভার... 
সজল চোখের নুন মাখা আলো আঁধার সে কবেকার।
 
তৃষার আগল ঠোঁট ভেঙে হাসে, হলুদ পাতার বাঁশি!
নিংড়ে আলো ফুরিয়ে গেছে বেদনা অঝোর রাশি।  

শিউলি ফুলের উদাস মালা, বিষাদ টলমল, 
বান্ধবহীন চোখের কোনে অশ্রু ছলোছল।

(বন্ধু আইডি নং: ৪৯০)