ট্রাম্পের শিবির পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৫ ০৯:৫৫:১৩
image

নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে, তাদের তালিকা করছে। বরখাস্তের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ। 
সূত্রগুলো বলেছে, পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
অতীতে ট্রাম্পকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নেতৃত্বের পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। অবশ্য এই কর্মকর্তারাও ট্রাম্পের সমালোচনা করেছিলেন।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় ‘সরব’ জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি সেসব সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন, যারা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় গোলযোগপূর্ণ অবস্থার জন্য দায়ী।