চাঁপাইনবাবগঞ্জে মানসিক ভারমাম্যহীন জামাাইয়ের শাবলের আঘতে শ্মাশুড়ি নিহত,জামাই পলাতক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-১৪ ২২:১৪:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল আলীর(৩৯) উপূর্যুপুরী শাবলের  আঘাতে শ্মাশুড়ি  সাকিনা বেগম (৫৮) নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গত বুধবার (১৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মেয়ে সানিন সুলতানা স্মৃতির (৩০) বাড়িতে মেয়ে ও তিন নাতি-নাতনীকে নিয়ে একই খাটে ঘুমিয়ে থাকার সময়  আচমকা মাথায় জামাইয়ের শাবলের একাধিক আঘাতে সাকিনার ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনার পর জামাাই টুটুল রক্তমাখা শাবল ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে দেখলেও কেউ আটকায় নি। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে  বিছানার উপর থেকে সাকিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর টুটুলকে আটকে অভিযান  চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। নিহত সাকিনা শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী। টুটুল ওই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, প্রায় দেড় বছর পূর্বে স্মৃতির জমজ সন্তান হয়। তাঁর পূর্বেরও একটি সন্তান রয়েছে। সে অন্তসত্তা হবার পর থেকেই  তাঁর দেখাশোনার জন্য মা সাকিনা প্রায় দু’বছর যাবৎ মেয়ের বাড়িতেই থাকতেন। জমজ সন্তানগুলো একটু বড় হবার পর তিনি নিজ বাড়ি চলে  যান। পরে আবার এসে দু’মাস যাবৎ মেয়ের বাড়িতেই ছিলেন।
পরিদর্শক আরমান আরও বলেন, টুটুল মানসিক রোগি। এক সময় তিনি আদালতে মুহুরীর কাজ করতেন। গত বছর তিন মাস তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইদানিং তাঁর অবস্থার অবনতি হলে পূণরায় তাঁকে পাবনা নেবার প্রস্তুতি শুরু করে পরিবার। এরই মধ্যে গত বুধবার রাতে সে,তার স্ত্রী স্মৃতি, শ্মাশুড়ি  সাকিনা ও শিশুগুলি একসাথে খাবার পর ঘুমাতে যায়। তাঁর নির্মাণাধীন পাকা বাড়িতে এখনও দরজা দেওয়া হয় নি। ফলে খোলা দরজা দিয়ে অন্য নিজের শোবার ঘর থেকে স্ত্রীর ঘরে প্রবেশ করে ঘুমন্ত শ্মাশুড়ির মাথায় বারবার শাবল দিয়ে আঘাত করতে থাকে টুটুল। এ সময় মায়ের গোঙ্গানীতে স্মৃতির ঘুম ভেঙ্গে গেলে সে স্মামীতে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। স্বামীর অবস্থা দেখে সে তিন শিশু ও নিজের নিরাপত্তা নিয়ে ভয় পেয়ে যায়। এরপর সাকিনাকে হত্যা করে বাড়ি থেকে বেরিয়ে যায় টুটল।