আন্তর্জাতিক প্রীতি ফুটবল খেলায় মালদ্বীপের কাছে হেরেছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৪ ০৯:৩৬:২৮
image

দুই ম্যাচ সিরিজের প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল খেলায় মালদ্বীপের কাছে হেরেছে বাংলাদেশ দল।বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে সফরকারী মালদ্বীপ।
শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে দু’দল ম্যাচ জমিয়ে তোলে। দীর্ঘ দিন পর নিজেদের মাঠে বাংলাদেশের খেলা দেখতে দর্শকরা ভীড় জমায়। বাংলাদেশ দল বেশ কয়েকবার মালদ্বীপের রক্ষণভাগের উপর চড়াও হয়। কিন্তু স্ট্রাইকাররা বাংলাদেশ দলকে এগিয়ে নিতে পারেননি। উল্টো খেলার ১৮ মিনিটে গোল হজম করে বাংলাদেশ দল। হামজা মোহাম্মদের ফ্রি কিকে হেড করে মালদ্বীপকে এগিয়ে নেন আলী ফাসির। 
প্রথমার্ধে মালদ্বীপ এক গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ দল বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে। তাতে এক গোলের জয় পায় মালদ্বীপ।