ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে জানুয়ারিতেই পাঠ্যবই তুলে দেয়া হবে-অর্থ উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৩ ১৭:১৮:৫৮
image

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানুয়ারিতেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, বই ছাপানোসহ সকল কিছুরই অনুমোদন দেয়া হয়েছে। 
অর্থ উপদেষ্টা বলেন, সার, গম এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে সভায়। 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রকল্পের অনেক ঋণ পরিশোধ করা হয়েছে। বাকিগুলোও শোধ করা হবে। 
দেশের রিজার্ভ ভালো আছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।