মহেশখালীতে পুলিশের ধারাবাহিক অভিযানে যুবলীগ নেতা ,৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার-১০

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১১-১৩ ১৭:০৩:৫১
image

মহেশখালী কক্সবাজার ১৩ নভেম্বর ২০২৪
মহেশখালীতে পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বহু অপকর্মের হোতা কালারমারছড়া ইউনিয়নের কথিত যুবলীগ নেতা আব্বাস হোসেন,প্রতারণা মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাজিয়া বেগম,মোঃ সালা উদ্দিন নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ১০ আসামীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। 
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের  নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী(পিপিএম)এসআই আল আমিন,এসআই ফরাজুল,এসআই রাইটন দাশ,এসআই সাজ্জাদ হোসেন,এএসআই এমদাদ হোসেন,এএসআই এজাহার সঙ্গীয় ফোর্সসহ ১২ নভেম্বর  গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে-
এই সময় জিআর-৮০/১৯(মাদক) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী ইউনিয়নের মুহুরীর ডেইল এলাকার মৃত নুরুল আফছারের পুত্র মোঃ সালা উদ্দিন (৩৫)।
সিআর-৩৭/১৮(প্রতারণা) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হোয়ানক ইউনিয়নের কালা গাজী পাড়ার এলাকার মৃত জয়নাল হোসেন এর স্ত্রী রাজিয়া বেগম(৪৫)।
জিআর-২১৬/১৫ মামলার আসামী কালারমারছড়া ইউনিয়নের জনৈক জালাল আহমদ এর পুত্র  হাসান নুর(৩০)। আঁধারঘোনা এলাকার জিআর-১৭/১৪ মামলাট আসামী আব্দু সাত্তারের পুত্র মোঃ সুমন(২৬)।
কালারমারছড়া ইউনিয়নের কথিত যুবলীগ নেতা মোঃ আমিনের পুত্র  জিআর-১২৩/২৩ মামলার আসামী আব্বাস হোসেন(৪৫)।
হোয়ানক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার আব্দু রহমানের পুত্র নারী শিশু-৯১/২০ মামলার আসামী আঃ রহিম(৩৫)।
মহেশখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ড গোরকঘাটা এলাকার বর্মাইয়া নুরুল ইসলামের পুত্র সিআর-১৩১/২২ মামলার আসামী আইয়ুব ড্রাইভার(৪২)।
বড় মহেশখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফকিরাঘোনা এলাকার জৈনিক আমির হোসেনের পুত্র সিআর-৪১৩/২৩ মামলার আসামী মোঃ হানিফ(৩০)।জিআর-২০৯/২৪ মামলার আসামী আবুল বশরের পুত্র  মোঃ ইসহাক (৪০)।সিআর-৪১৩/২৩ মামলার আসামী মৃত আলী হোসেনের পুত্র ফজল আহমদ(৪৫) দের গ্রেপ্তার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক  বিশেষ অভিযান চলমান থাকবে।