কপিলমুনিতে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও যুবক নিহত

  • এইচ,এম,শফিউল ইসলাম
  • ২০২৪-১১-১২ ২২:১০:১৩
image

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা
পইকগাছার কপিলমুনি সিমান্তে সোমবার রাত ৯টায়  মটরবাইক দুর্ঘটনায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে  তমাল বিশ্বাস (২২) ও কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের জহুর আলী হালদারের মেয়ে সেলিনা বেগম (৪৫) ডুমুরিয়ার আঠারো মাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তমালকে খুলনা নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়,এবং সেলিনা বেগম বাস দুর্ঘটনায় ঘটনাস্থালেই মারা যান। কপিলমুনি পুলিশ ফাড়ীর এস আই মোস্তফা ঘটনা স্বীকার করে বলেন জানতে পেরেছি,কিন্তু দুর্ঘটনায় হাসপাতালে মুত্যু হওয়ায় আমার কাছে কোন কাগজ পত্র পাইনি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সাবজেল বলেন তমালের দুর্ঘটনাটা আমাদের সিমান্তে ঘঠেছে এবং আমাদেরকে না জানিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। সে ক্ষেত্রে তালা থানায় একটি অপমৃত্যু  হতে পারে। এবং  সেলিনা বেগমের পরিবার বর্গ তার লাশ দাপন করেছেন বলে জানতে পেরেছি।