বরগুনা প্রতিনিধি: গণপ্রকৌশল দিবস ও আইডিবি'র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ নভেম্বর) সোমবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিবি বরগুনা জেলা শাখার আয়োজনে বৈষম্যহীন কর্মক্ষেত্রে - সময়ের দাবি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিবি 'র বরগুনা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আইডিবি 'র বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিঃ মোঃ মুজিবুল হায়দার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ রাজু আহম্মেদ, আঃ মান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে গণপ্রকৌশল দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট আইডিবি'র কার্যালয়ে এসে শেষ হয়।