দাগনভূঞায় বিএনপির র‍্যালী ও আলোচনা সভা

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-১১-১০ ২৩:৫২:৫৭
image

দাগনভূঞা প্রতিনিধি
৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাগনভূঞা উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় দাগনভূঞা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আকবর,পৌরসভা  বিএনপির সভাপতি শফিকুর রহমান বাবুল,ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির  সদস্য রফিকুল ইসলাম, সাইফুর রহমান রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, সদস্য সচিব মনছুর ভূঞা, পৌরসভা যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,  সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন, সদস্য সচিব ওলি আহমেদ শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরও সদস্য সচিব শাকিলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন  বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী র‍্যালীতে অংশ নেন।