নির্বাক শ্বেতপাথরের যুগ
পাথরের বুক, পাথরের মুখ
মৌন শ্লোগান, শব মিছিল
নিঃশব্দ আর্তনাদের বন্ধন
জড়াজড়ি করে আছে
নির্বাক ক্রন্দন
শ্মশানের সুনসান নিরবতায়
বধির নৈঃশব্দ্যের ঘনঘটা
মুখ ও মুখোশের ভিড়
সাদাকালো, ইশারার যুগ
সাইলেন্ট মুভি এসেছে ফের
চারগুণ বিক্রি বেড়েছে
সাদা কাপড়ের।