মসজিদের জন্য মাইক সেট প্রদান করলো 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • -চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-১১-০৮ ১৮:০০:০৫
image

যশোরের চৌগাছার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'চৌগাছা পরিবার' এর পক্ষ থেকে যশোর জেলার চৌগাছা পৌরসভার আল জামিয়াতুল মোহাম্মাদিয়া দারুল উলুম চৌগাছা কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদে আজানের জন্য স্ট্যান্ড মাইক্রোফোন মাইক সেট প্রদান করা হয়েছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের পক্ষ থেকে ও সংগঠনের সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং সংগঠনের সকল সদস্যদের বিচার বিবেচনায় সম্মতি হয়ে, আজ শুক্রবার (৮ নভেম্বর) এই মাইক সেট প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে অত্র মসজিদের মাইক সেট না থাকায় মুখে আজান দেওয়া হতো‌। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে মাইক সেটটি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ নয়ন রহমান, মোঃ রাকিব হোসেন, মোঃ শাহজিদ ইকন, মোঃ সুমন হোসেন, মোঃ রেদুয়ান আহমেদ রিয়াদ সহ প্রমুখ।
"বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।