চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর গ্রামে একটি আমগাছে উঠে বাড়ির জ¦ালানির জন্য শুকনো লকড়ি সংগ্রহকালে বিদ্যূৎস্পৃষ্টে মো.মারুফ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল করিমের ছেলে ও ভোলাহাট চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার(৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বাড়ির প্রায় এক কিলোমিটার দূরের ওই গাছে চড়ে লকড়ি সংগ্রহ করছিল মারুফ। একপর্যায়ে অসাবধানতাবশত: গাছ ঘেঁষে যাওয়া পল্লী বিদূতের সঞ্চালণ তারের সংস্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়। ডালে আটকে ঝুলতে থাকে তার মরদেহ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গাছ থেকে মরদেহ নামায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আরমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারুফের মরদেহ উদ্ধার করে। পরে আইনী কার্যক্রম শেষে মরদেহ আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমুত্য মামলা হয়েছে।