কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি

  • ফারুকুজ্জামান,
  • ২০২৪-১১-০৮ ১৬:২৫:১২
image

কিশোরগঞ্জ :
"বৈষম্যহীন কর্মক্ষেত্র -সময়ের দাবি" প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে 
আইডিইবির কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও এলজিইডি কিশোরগঞ্জ সদর উপজেলার  প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক আহমেদ এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক জিএম শফিউল আলম আরজু, সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. রবিউল আওয়াল, মো. কামরুল হাসান বাদল,মো. উলিউল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
আলোচনা সভা ও র‌্যালিতে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন কারিগরি দপ্তর ও কনসাল্টিং ফার্মের ডিপ্লোমা প্রকৌশলীগণ অংশ নেন।