চাঁপাইনবাবগঞ্জে ছাগলের সাথে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন মোটরসাইকেল চালক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৭ ২৩:১৮:৫৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছাগলের সাথে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল চালক  ও পল্লী চিকিৎসক নুরুল ইসলাম মামুন (৫০)। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবাবজায়গীর গ্রামের মো: নইমুদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার(৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে  চর ইসলামাবাদ চরি এলাকায় মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুতে ওঠার মুখে সড়কে একটি ছাগলের সাথে সংঘর্ষ ঘটে মামুনের মোটরসাইকলের । এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে  ঘটনাস্থলে আহত হন তিনি । এ সময় মোটরসাইকেলে থাকা  তাঁর এক সঙ্গীও সামান্য আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার  দিকে মামুন মারা যান। মামুন চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে  বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির আহম্মেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।