চাঁপাইনবাবঞ্জে ইফা’র শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৭ ২১:৩৭:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা পর্যায়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় প্রতিযোগিতা। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০ জন প্রতিযোগি ৩টি গ্রæপে কিরাত,আযান,হামদ ও না’তে রাসুল (সা.),কবিতা আবৃত্তি,উপস্থিত বক্তৃতা, রচনা ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে দুপুরে ইফা মিলনায়তনে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।  
ইফা জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক রজব আলী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় প্রতি গ্রæপে ৩জন করে মোট ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ইফা’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।