ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দরা।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমাজের মাঝে জানানোর উদ্দেশ্যে গতকাল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে ছাত্রদলের নেতৃবৃন্দরা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মোঃ শাফি ইসলাম । প্রধান বক্তা ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হাসান,প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আগামী ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অনেক অবদান রয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছাত্রদের আগামী রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের উজ্জল ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় চলছে তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। মতমিনিময় সভা শেষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা কলেজ ক্যাম্পাসে দুটি বৃক্ষরোপন করেন।