চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের দুই ইউপি চেয়ারম্যান,২ মেম্বারসহ ১১ নেতাকর্মী বিস্ফোরক মামলায় কারাগারে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৫ ২০:৫৪:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিগত সরকার পতনের আন্দোলনকারী ছাত্র-জনতার অবস্থান  ও বিক্ষোভের উপর ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগে সদর  থানায়  দায়ের একটি মামলায় সদর উপজেলার আ’লীগ দলীয় দুই ই্উপি চেয়রম্যান,দুই ইউপি সদস্য সহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার(৫ অক্টোবর) দুপরে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সদর) মো.আশরাফুল ইসলামের আদালতে ওই ১১ আসামী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে  সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১১ জনের মধ্যে রয়েছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন,বারঘরিয়া ইউপি চেয়ারম্যান  ও ইউনিয়ন আ’লীগ সভাপতি হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক  মো.খোকন,বারঘরিয়া ইউপি সদস্য মো. আবদুল্লাহ ও মো.সওদাগর।
আসামীপক্ষের  আইনজীবী  আব্দুর রাজ্জাক ও আদালত পুলিশ পরিদর্শক সূকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত ৪ আগষ্ট  বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড় এলাকায় হামলার ঘটনার অভিযোগে গত ১ নভেম্বর সদর থানায়  বিস্ফোরক আইনের ৩,৪ ও ৬ ধারা সহ দন্ডবিধির অনান্য ধারায় মামলা করেন( মামলা নং-০১) বারঘরিয়া কালিতলা এলাকার বাসিন্দা ও আন্দোলনকারী ছাত্র ইউসুফ আলী(২০)। মামলায় সদর আসনের সাবেক  সংসদ সদস্য  ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে  প্রধান,মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনকে ২ নং ও বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনকে ৩ নং সহ  ২৬ জনের নামোল্লেখ সহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামী করা হয়। মামলার এজাহারে আসামীদের উপস্থিতি ও হুকুমে ওই হামলা চালানো হয় ও এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে উরেøখ করা হয়।  আত্মসমর্পণকারী এজাহারনামীয় আসামী বলেও জানায় সূত্রগুলো।