সা ল মা আ ক্তা র

  • স্পর্শ
  • ২০২৪-১১-০৪ ২২:২০:৪৯
image
স্পর্শ দেবে আর স্পর্শ নেবে না এমন হয় না কি?
আমি তো দু'চোখ বন্ধ করলেই তোমার উষ্ণ স্পর্শ পাই,
নিঃশ্বাস নিতে তোমার গন্ধে অতল গহীনে ডুবে যাই, 
সব শীতলতা ঝেড়ে উষ্ণ হয়ে উঠি আমি,
গাঢ় অন্ধকার ঠেলে, অধরাকে ধরে হাঁটি,
চলার চিহ্ন নকশী কাঁথা হয়,
জয়, করে নেই লোক-লজ্জা ভয়!
গ্রহণ লাগা চাঁদকে দেখে ভাবি
গ্রহণ লাগার কালি আছে বলেই জ্যোৎস্নার গলে পড়া এত দামী,
জীবনও, জ্যোৎস্না আর গ্রহণ লাগা রূপালী ওই চাঁদ,
কলংকে ছেয়ে , করে, ভালোবাসার আবাদ!