কোম্পানীগঞ্জে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ সহায়তা ও শাকসবজির বীজ বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১১-০৪ ২১:৫৯:৪৪
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে পুনর্বসন কর্মসূচীর আওতায় অতিবৃষ্টি বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক
৩ হাজার কৃষকদের মাঝে বসতবাড়িতে আবাদের জন্য বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজি বীজ বিতরণ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ সহায়তা কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে প্রাঙ্গণে নগদ সহায়তা ও শাকসবজির বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল আলম ভূঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপ-সহকারী কৃষি অফিসার মো: বোরহান উদ্দিন, ছাত্র প্রতিনিধি সামিন ইয়াসার,রকিবুল হাসান,শাহরিয়ার হাসান প্রমূখ।