বসুরহাট পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-১১-০৪ ২০:৪৪:১২
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বসুহাট পৌরসভা ও শেল্টেক প্রকল্পের আয়োজনে এবং টিএলসিসি, ডাব্লিউ এর সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
টিএলসিসি, ডাব্লিউ এর সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:  তানভীর ফরহাদ শামীম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, বসুরহাট পৌরসভা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাঈন উদ্দীন, সমবায় কর্মকর্তা সোহরব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল মন্নান প্রমূখ।
এসময় কর্মশলা নগর পরিকল্পনার ওপর আলোচনা করেন, শেল্টেক এর সিনিয়র পরামর্শক পুলিন চন্দ্র গোলদার, শেল্টেক্ সহকারি নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব, মোঃ সিফাত রেজা, মোঃ ইসফাক রহমান, মোঃ রায়হান মিয়া।