আমি এক খন্ড ছিন্নমেঘ
সারা আকাশ জুড়ে আমার অবাধ বিচরণ।
কিন্তু,এই মস্ত আকাশদেশের মস্ত পাড়ায়-
আমি ঘুরে বেড়াই পাহাড়ি মেঘের মতো একাকী - নিষঙ্গ।
যেতে যেতে দেখেছিলাম একটি জড়ালো মিছিল,
এক সুমধুর ডাক, জুই কিংবা জুথিকা ফুলের;
পুকুরপাড়ে, বটের শান্ত ছায়ায়
মৃদুমধুর আনন্দে দুলছিল ওরা।
ওরা নক্ষত্র, আকাশে নিরন্তর জ্বলে
ছায়া পথেও ঝিকমিক করে
সারা সাগরের তীর জুড়ে বিস্তৃত ছিল তারা।
এক পলকে আমি দশ হাজার দেখেছিলাম,
ওরা উর্ধ্বে ছিল নৃত্যরত।
অনতিদুরে ছিল ঢেউয়ের নাচন;
কিন্তু উল্লাসে তারা ছিল
প্রাণবন্ত ঢেউয়ের চেয়েও বেশি আত্মহারা।
এমন পাগল করা সাহচর্যে
বিহ্বল না হয়ে পারে না কোন মন ভোলা কবি,
আমি হা করে তাকিয়েছিলাম
এমনি দুর্লভ ঐশ্বর্য এসেছিল আমার মাঝে।
একাকী শুয়ে থাকি বিছানায়
চিন্তাহীন কিংবা চিন্তামগ্ন মনে,
ওরা চকিতে এসে দোলা দিয়ে যায় মনের আয়নায়
সেইতো আমার একাকীত্বের পরম সুখ;
এমনিভাবে আত্মা যখন আনন্দে পূর্ণ মগ্ন হয়
তখনি নেচে উঠে সে ফুলঝুরির মাঝে।।