চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রæপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ,আহত ২,আটক ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৩ ২২:৪২:৩২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের  মাদ্রসা হাট এলাকায় পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল ও ধারাল অস্ত্র নিয়ে  বিবাদমান স্থানীয় দু’গ্রæপের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাংচুর হয়েছে অন্তত: ২টি দোকান। এ সময় ৭/৮ টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানালেও স্থানীয়রা বলছে প্রায় অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটে।  সংঘর্ষে অন্তত: দু’জন আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার(৩ নভেম্বর) সকালে বিবাদমান জামিরুল ও বাবু মাষ্টার এবং  সাত্তার ও আলম গ্রæপের মধ্যে সংঘর্ষ বাধে। সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক হয় একজন। এর আগে গত ২২ অক্টোবর দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ভাংচুর হয় অন্তত: ৫টি বাড়ি। ওইদিন কমপক্ষে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটান হয়। সে দিন মারামরিতে দুজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কয়েকদিন বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড় কিছু ঘটেনি। রবিবার আবার নতুন কওে শুরু হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, পূর্বে কবরস্থানের জমি নিয়ে দু’গ্রæপে দ্বন্দ শুরু হলেও পরে আরও কিছু বিষয় যুক্ত হয়ে তা বর্তমানে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দে রুপ নিয়েছে। সংঘর্ষ পুরো ইউনিয়নে ছড়িয়েছে। এ সব ঘটনায় আতংকিত এলাকাবাসী।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম জাকারিয়া বলেন, গত ২২ অক্টোবরের ঘটনায় জামিলুর  বাদী হয়ে থানায় ১৫ জনকে নামীয়সহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন। পরে সাত্তার গ্রæপও প্রতিপক্ষের উপর মামলা করে। পূর্বে ওই দুই মামলায় দুই গ্রæপের ২ জন করে ৪ জন গ্রেপ্তার হয়। পুলিশ রবিবার আরও একজনকে গ্রেপ্তার করেছে। রবিবারের ঘটনায় নতুন কওে কোন অভিযোগ পাওয়া যায় নি। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।