সিলেটে আটকে পড়া শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতি

  • শাবিপ্রবি প্রতিনিধি
  • ২০২১-০৭-০৮ ১০:০০:৩৯
image
শাবিপ্রবি প্রতিনিধি : লকডাউনে সিলেটে আটকে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক স্পোর্টস সাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনে সিলেটে আটকে পড়া সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ছাত্র কল্যাণ উপদেষ্টা বরাবর একটি আবেদন পত্র প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক প্রেরিত আবেদন পত্রে উল্লেখ রয়েছে যে, চলমান সেমিস্টার ফাইনালের অসমাপ্ত কিছু পরীক্ষা সম্পন্ন করার জন্য শাবিপ্রবির প্রায় ১৫ টি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স সহ অন্যান্য বর্ষের বেশ কিছু শিক্ষার্থী সিলেটে অবস্থান করছে। বর্তমান লকডাউনে শিক্ষার্থীদের সিলেটে অবস্থান করা কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে এবং লকডাউন ঘোষনা করায় তারা বাড়ি ফিরে যেতে পারছে না। এছাড়াও সামনে ঈদ উল আজহা উপলক্ষে বাড়ি যাওয়া সবার খুবই প্রয়োজন হয়ে দাড়িয়েছে। উক্ত বিষয়গুলো উল্লেখ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রশাসনের নিকট জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছে। পরবর্তীতে এবিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট ছাত্র কল্যাণ উপদেষ্টার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন, সেই সাথে সিলেটে আটকে পড়া শিক্ষার্থী এবং তাদের গন্তব্য স্থান সম্পর্কিত তথ্যাদি জানতে চেয়েছেন। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিন প্রদান সম্পর্কিত বিষয় জানতে চাওয়া হলে তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে অলোচনা করবেন বলে জানিয়েছেন।