কে রাখে কার জীবনের খোঁজ ----
নিজেকে নিয়ে ব্যস্ততার যেন শেষ নেই আমাদের।
চরম মিথ্যের নেকাবে ঢেকে রাখি নিজেকে
অভিনয় করে বলি --- "ভালো আছি "
আদৌ কী কেউ ভালো আছি ?
চাল-চলনে,কথা-বার্তায়,পোশাক-আশাকের আড়ালে
গোপন রাখি চরম সত্যটাকে।
ঘরের খবর ঘরই জানে ---
বাইরের ঠাট বজায় রাখাই ভালো থাকা।
কারো সন্তান বিপথগামী, দাম্পত্যকলহ
সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ --- ইত্যাদি ইত্যাদি,
সেসব সমাধানের পথ কই !
রাতের ঘুম হারিয়ে যাচ্ছে বিলাসিতার বাহুল্যে,
মনে মনে ভাবি পরম বন্ধু সৃষ্টিকর্তা
তাঁর সাথে বন্ধুত্ব করলে কিছু হারাবার ভয় নেই।
নিজের কথাগুলো অকপটে বলা যায় তাঁরই কাছে,
এমনিভাবেই কেটে যায় দিনগুলো --
একসময় সমাপ্তি ঘটে জীবনের সব চাওয়া-পাওয়ার।