না জ মা বে গ ম না জু

  • নাফিসা
  • ২০২৪-১১-০১ ২২:২৬:৫৭
image

নাফিসা তোমার নাম
ইতিহাসে রবে কিনা- এই উত্তর 
কেউ দেয়নি আমাকে। 
কিন্তু ইতিহাসকে বিদ্ধ করেছ তুমি
নিশ্চিত জানি এ কথা, পুরোটা পৃথিবী জানে-
তোমাকে বিদ্ধ করেছে যে বুলেট
সেই গুলিতে তোমার তরুণ টগবগে হৃদপিণ্ডের
রক্তস্রোত - অনড় অথর্ব ইতিহাসটাকে বিদ্ধ করেছে
মহা স্পন্দিত জীবন দিয়েছে।
নাফিসা - তোমার নামে এখন
পৃথিবীর সব পাখি একসাথে ডেকে ওঠে
অনিমেষ গেযে ওঠে বাসন্তিকা ফুল।
জনস্রোতে আলোর মশাল জাগে-।
সাগরে নদীতে মাটিতে 
আগুনের বীজ হতে জন্ম নেয়
শতকোটি অগ্নিমানব
তোমাকে বিদ্ধ করা মানচিত্রের বুলেট হতে
জীবন পেয়েছে যারা।

(বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ নাফিসার পবিত্র চরণ কমলে )