জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হন মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। তিনি ডুমুরিয়ায় বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের এর সাথে জড়িত ও নেতৃত্ব দিয়ে আসছেন।
১-১১-২৪ শুক্রবার বিকাল ৫ টায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার
ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় নিজ গ্রাম মির্জাপুর বাসীর পক্ষ থেকে প্রীতি সংবর্ধনা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুকলাল বিশ্বাস,সঞ্চালনা করেন ইউপি সদস্য দেবাশিস মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল কাইউম জমাদার,অনুষ্ঠানে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম, ও নিসচা'র
সহ সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, জিএম নাজিবুর রহমান, এসময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন, জিন্নাত মোড়ল, ডাক্তার পুলিন বিশ্বাস, ডাক্তার শান্তির রঞ্জন মন্ডল, মদনমোহন মন্ডল প্রমুখ।